বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এমপিদের কে শপথ পড়াবেন, জানালেন আইন উপদেষ্টা বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমানিত করব না : জামায়াত আমির বিএনপি ক্ষমতায় গেলে মেধা অনুযায়ী চাকরি দেয়া হবে : শাহজাহান মিঞা ৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান মিঞা শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক
এমপিদের কে শপথ পড়াবেন, জানালেন আইন উপদেষ্টা

এমপিদের কে শপথ পড়াবেন, জানালেন আইন উপদেষ্টা

অল নিউজ এজেন্সী ডেস্ক: রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, এখানে দুটি অপশন আছে। এক হচ্ছে, সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর কোনো স্কোপ নেই।

দুই হচ্ছে, উনাদের নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরে তিন দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয়, তাহলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের উদাহরণ হিসেবে বলছি, এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনি হতে পারেন। আর তিন দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে, তাহলে এরপরে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন’ বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY