শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

তুচ্ছ ঘটনায় সিএনজি চালক হত্যা

তুচ্ছ ঘটনায় সিএনজি চালক হত্যা

চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুরের ফরিদঞ্জে তুচ্ছ ঘটনায় এক ঘুষিতে একজন সিএনজি চালককে হত্যা কার হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এঘটনা ঘটে।

এলকাবাসী জানায়, কলা গাছের পাতা কাটা নিয়ে কথা কাটাকাটির সময় এক ঘুষিতে হত্যা করা হয় বিল্লাল হোসেন (৫০) নামে এক সিনএজি চালককে।

স্থানীয়রা জানান, হত্যাকারি আবুল বাশার একই বাড়ির লোক।

প্রত্যক্ষদর্শী কামাল , সাদ্দাম, রমজান আলি লিটন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশার উভয়ের মধ্যে জায়গা নিয়ে বিরোধ ছিল ।

কিছৃদিন আগে থানায় অভিযোগ করেন আবুল বাশার। শুক্রবার জুম্মার নামাজের পরে দোকানের কাছে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল বাশার বিল্লালকে আকস্মিক ঘুষি মারে। ঘটনাস্থলেই বিল্লাল মারা যায়।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়র পরিষদের সসদস্য নুরুল ইসলাম মেম্বার বলেন, ঘটনাটা খুবই দুঃখ জনক। তারা দুজন প্রতিবেশী। কলাপাতা কাটা নিয়ে বাগবিতণ্ডা হয়। লাশ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY