শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিবগঞ্জে মাদকসেবন-বহনের দায়ে ৩ জনের কারাদণ্ড

শিবগঞ্জে মাদকসেবন-বহনের দায়ে ৩ জনের কারাদণ্ড

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকসেবন ও বহনের দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে শিবগঞ্জ পৌরসভা ও ছত্রাজিতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।

দন্ডপ্রাপ্তরা হল- উপজেলার ছত্রাজিতপুর-জাহাঙ্গীরপাড়ার সহীম উদ্দিনের ছেলে রঞ্জু (৪০), ছত্রাজিতপুর কুমারপাড়ার মৃত আইস উদ্দিনের ছেলে দুরুল হুদা (৫৫) ও বড়চক দৌলতপুরের বাবুলের ছেলে আনোয়ার হোসেন (২৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শিবগঞ্জ পৌরসভা ও ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসেবন ও বহনের দায়ে রঞ্জু, দুরুল হুদা ও আনোয়ার হোসেনকে আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাস, ৫দিন ও ৩ দিনের বিনাশ্রমক কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দ করা হয় ২৫ গ্রাম গাঁজা।

তিনি আরও জানান, মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান প্রমূখ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY