শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
শিবগঞ্জে অসহায়-দুস্থদের মাঝে চেক, চাল-কম্বল বিতরণ

শিবগঞ্জে অসহায়-দুস্থদের মাঝে চেক, চাল-কম্বল বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায়-দুস্থ ও নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক, চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

শেষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ১০০ জনের মাঝে ১ লাখ ৬ হাজার টাকার চেক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ১০০ জনের মাঝে ১০ কেজি করে চাল-কম্বল ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY