শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
এ ঘটনার পর হত্যায় অভিযুক্তকে পুলিশে ধরিয়ে দেয় এলাকবাসী।
স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, দেলোয়ার হোসেন দেলু (৩৫) দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাসের পর সম্প্রতি নিজ গ্রামে আসেন। এর মধ্যে নিজেদের অনেক সম্পত্তি প্রতিবেশীরা জোরপূর্বক দখলে নিয়ে নেয়। এতে বেশ কয়েকটি সালিশ দরবারে জমি ফেরতের সিদ্ধান্ত হলেও দখলদাররা মানেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় এনামুল উত্তেজিত হয়ে বলেন—আগামীকাল (আজ বৃহস্পতিবার) গাছ কাটবে এতে বাধা দিলে কুপিয়ে হত্যা করবে। আজ দুপুরে এনামুল গাছ কাটতে গেলে বাধা দেন দেলোয়ার।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার সাথে জড়িত এনামুলকে আটক করা হয়েছে।