শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

শিবগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞার পক্ষে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে এই গণসংযোগ করেন তারা। গণসংযোগ চলাকালে বিএনপি নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।

তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক বছর আগেই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহবায় সফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোতালেবসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY