শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিবগঞ্জে প্রাণিসম্পদ অফিসে দিনব্যাপি প্রশিক্ষণ

শিবগঞ্জে প্রাণিসম্পদ অফিসে দিনব্যাপি প্রশিক্ষণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ে গঠিত প্রডিউসার গ্রুপের এক্সিট প্ল্যান ও উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কবীর উদ্দীন আহমেদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এতে প্রশিক্ষক ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান ও উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ। প্রশিক্ষণে প্রডিউসার গ্রুপের এক্সিট প্ল্যান ও উৎপাদনমুখী বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

গত ৫ বছরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে প্রাণিসম্পদের উন্নয়নে সহায়ক ভূমিকা রেখেছে। প্রশিক্ষণে উপজেলার ৫০ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY