শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নিয়ে দেশজুড়ে চলছে জোর আলোচনা। ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন।
এবার শীর্ষ নেতাদের সঙ্গে বাড়িয়েছেন যোগাযোগ। নিজের যোগ্যতা আর দলের জন্য ত্যাগ ও ভূমিকার কথা তুলে ধরছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। কেউ কেউ আবার অবস্থান করছেন ঢাকায়।
তবে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা নারী নেত্রীকেই বিএনপির হাইকমান্ড চূড়ান্ত করবে বলে তৃণমূলের প্রত্যাশা। সংরক্ষিত আসনে অভ্যুত্থান পরবর্তী সময়ে কে হচ্ছেন নারী এমপি।
এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে নানা মতামতও প্রকাশ করে চলেছেন। নির্বাচনের পর থেকেই সংরক্ষিত আসনে মনোনয়নের জন্য নানা জায়গায় ধর্ণা দিচ্ছেন নারী নেত্রীরা।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি এবং জাতীয় মহিলা সংস্থা শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, নারী জাগরণের সংগ্রামী নেত্রী বেগম শিমুল মাসুদকে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দেখতে চান। তিনি আশা করেন, সবকিছু বিবেচনায় নিয়ে দলের নীতিনির্ধারণী মহল আমাকে সংরক্ষিত আসনে মূল্যায়ন করবেন।