শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
শিবগঞ্জে আদিনা কলেজে আন্ত:বিভাগ ফুটবলের ফাইনাল

শিবগঞ্জে আদিনা কলেজে আন্ত:বিভাগ ফুটবলের ফাইনাল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলেজ মাঠে ফাইনালে ১-০
গোলে ইংরেজি বিভাগ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতিহাস বিভাগ দল। ম্যান অফ দ্যা
ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ইতিহাস বিভাগের সালমান। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
কমিটির আহবায়ক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর
গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু ও
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক,
কর্মকর্তা, শিক্ষার্থী-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের
মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY