বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
 বিএমডিসি আইনে ডা. উপাধি লিখা মামলায় হোমিওপ্যাথি ডা. জসীম উদ্দিন পটুয়াখালী আদালতে জয়ী

 বিএমডিসি আইনে ডা. উপাধি লিখা মামলায় হোমিওপ্যাথি ডা. জসীম উদ্দিন পটুয়াখালী আদালতে জয়ী

নিজস্ব প্রতিবেদক :

পটুয়াখালী জেলায় হোমিওপ্যাথিক ডিএইচএমএস পাসকৃত রেজিস্টার্ড ডাঃ জসীম উদ্দিন, পিতা- মো. জবেদ আলী খান, সাং- রাজনগর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, বাংলাদেশ কে আসামী করে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন-২০১০ এর ২২, ২৮, ২৯ ধারায় বাদী রাষ্ট্র পক্ষ এর অভিযোগ ও আদালতে মামলায় করেছিল। মিস মামলা নং ১১৮/২০২০, ধারা : বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২, ২৮, ২৯ নং ধারা।

বাদী : রাস্ট্র, আসামি : ডাঃ জসিম উদ্দিন, পিতা- মো. জবেদ আলী খান, সাং রাজনগর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী।
মাননীয় বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী এর লিখিত রায়ে আদেশ : “আসামী ডাঃ জসীম উদ্দিন কে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর অধীন ২২/২৮/২৯ ধারায় অভিযোগের দায় হতে অব্যাহতি (Discharged) প্রদান করা হল।”
রায়ে মামলার দায় হতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী আদালত পটুয়াখালী জেলার বাউফল থানার হোমিওপ্যাথিক ডিএইচএমএস পাসকৃত রেজিস্টার্ড ডাঃ জসিম উদ্দিন কে অব্যাহতি প্রদান করে রায় দিয়েছেন।
(জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পটুয়াখালী। মিস কেস নং ১১৮/২০২০, মামলা ১৫/১১/২০২০, সমন জারির প্রতিবেদন প্রাপ্তির জন্য দিন ধার্য ০৬/০১/২০২১, চার্জ শুনানি ২১/০১/২০২১, পূর্ণরায় চার্জ শুনানী ১৮/০২/২০২১, চার্জ শুনানি ২২/০২/২০২০, রায় হয়েছে ২২/০২/২০২১, রায়ের সার্টিফায়েড কপি বের হয়েছে ০১/০৯/২০২২ খ্রিষ্টাব্দ)।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY