শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড, কে কার মুখোমুখি হচ্ছে

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড, কে কার মুখোমুখি হচ্ছে

নিউজ ডেস্ক :
শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে গেলো ব্রাজিল। দ্বিতীয় সারির একটি দল নামিয়েছিলেন কোচ তিতে। যারা মুহুর্মুহু আক্রমণই সাজাতে পেরেছে শুধু।

গোল দেয়ার ক্ষমতা ছিল না তাদের। ক্যামেরুনের গোলমুখে বল নিয়ে গেলেই যেন খেই হারিয়ে ফেলে তারা। ২৯বার চেষ্টা করে একবারও আফ্রিকান দেশটির জালে বল প্রবেশ করাতে পারলো না তারা।

অথচ, মাত্র তিন কিংবা চারটি প্রচেষ্টার একটিকে কাজে লাগিয়ে ঠিকই গোল আদায় করে নিতে পেরেছে ক্যামেরুন। জিতলেও বিদায় নিতে হয়েছে আফ্রিকান দেশটিকে। অন্যদিকে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল। কারণ, সুইজারল্যান্ড জিতলেও গোল ব্যবধানে এগিয়েছিলো ব্রাজিলিয়ানরাই।

সূচি অনুসারে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে খেলবে এইচ গ্রুপের রানারআপের সঙ্গে। সে হিসেবে জি গ্রুপের চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেলো এইচ গ্রুপের রানারআপ দক্ষিণ কোরিয়াকে। আর এইচ গ্রুপের চ্যাম্পিয়ন পর্তুগাল পেলো জি গ্রুপের রানারআপ সুইজারল্যান্ডকে।

শেষ হয়ে গেলো কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। এবং এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে কোন ১৬টি দল উঠলো দ্বিতীয় রাউন্ডে এবং কে কার মুখোমুখি হবে। আজ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

ব্রাজিল পেলো দ. কোরিয়াকে, দেখুন দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি

দেখে নেয়া যাক দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি :

ম্যাচ নং ৪৯

৩ ডিসেম্বর, শনিবার

নেদারল্যান্ডস : যুক্তরাষ্ট্র

রাত ৯টা

ভেন্যু : খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান

ম্যাচ নং ৫০

৩ ডিসেম্বর, শনিবার

আর্জেন্টিনা: অস্ট্রেলিয়া

রাত ১টা

ভেন্যু : আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান

ম্যাচ নং ৫২

৪ ডিসেম্বর, রোববার

ফ্রান্স : পোল্যান্ড

রাত ৯টা

ভেন্যু : আল থুমামা স্টেডিয়াম, দোহা

ম্যাচ নং ৫১

৪ ডিসেম্বর, রোববার

ইংল্যান্ড : সেনেগাল

রাত ১টা

ভেন্যু : আল বাইত স্টেডিয়াম, আল খোর

ম্যাচ নং ৫৩

৫ ডিসেম্বর, সোমবার

জাপান : ক্রোয়েশিয়া

রাত ৯টা

ভেন্যু : আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরা

ম্যাচ নং ৫৪

৫ ডিসেম্বর, সোমবার

ব্রাজিল : দক্ষিণ কোরিয়া

রাত ১টা

ভেন্যু : স্টেডিয়াম ৯৭৪, দোহা

ম্যাচ নং ৫৫

৬ ডিসেম্বর, মঙ্গলবার

মরক্কো : স্পেন

রাত ৯টা

ভেন্যু : এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান

ম্যাচ নং ৫৬

৬ ডিসেম্বর, মঙ্গলবার

পর্তুগাল: সুইজারল্যান্ড

রাত ১টা

ভেন্যু : লুসাইল স্টেডিয়াম, লুসাইল

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY