শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বহলাবাড়ী ও সাত্তার মোড় ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত। তিনি বলেন, উপজেলায় সরকার ঘোষিত কোনো বৈধ বালুমহল নেই। ফলে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন সবসময় অবৈধ বালুমহলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেনÑ সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY