শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
ফেনীতে ১৬৯ বস্তা চোরাই চিনি জব্দ; আটক-১

ফেনীতে ১৬৯ বস্তা চোরাই চিনি জব্দ; আটক-১

 

জোবায়ের হোসেন ,ফেনী প্রতিনিধি:

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বোর্ড অফিস সংলগ্ন একটি নির্মাণাধীন বাসা থেকে ১৬৯ বস্তা চোরাই চিনি ও একজন কে আটক করে পুলিশ।

রবিবার রাত আনুমানিক ৩ টা বাজে ফুলগাজী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, অভিযান পরিচালনা করে, আনন্দপুর বোর্ড অফিস সংলগ্ন একটি নির্মাণাধীন ভাড়া বাসায়। ওই স্থান থেকে ১৬৯ বস্তা চিনি জব্দ করে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। এই সময় ছাগলনাইয়া উপজেলার, মহামায়া ইউনিয়নের, আব্দুল হান্নান রানা প্রকাশ মামুন মজুমদার(৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়েছি, বোর্ড অফিসের পাশে একটি নির্মাণাধীন নতুন ঘরে, ওই চিনির প্যাকেট গুলো ভারত থেকে নিয়ে এসে আবার নতুন করে প্যাকেট করে বাজারজাতকরণের প্রক্রিয়া চলছে । ঠিক ওই সময় পুলিশ অভিযান পরিচালনা করে চিনির বস্তা গুলো জব্দ করে ও একজনকে আটক করে। চিনির প্রক্রিয়াকরণের সরঞ্জামও জব্দ করা হয়। নিয়মিত বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY