শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
সেমিফাইনালে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ

সেমিফাইনালে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল গতকালই। তবে প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষা করতে হয়েছে আজ পর্যন্ত।

বাংলাদেশ দল সেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তানকে। অন্য সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিপক্ষে। আজ ‘বি’ গ্রুপের সব ম্যাচ শেষ হওয়ার পর সেমির লাইনআপ চূড়ান্ত হয়।

ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে কোনো ম্যাচই জেতেনি বাংলাদেশ। ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে হারের পর মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে সাইফুল বারীর দল। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় মাত্র ১ পয়েন্ট নিয়েই সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।

আজ ‘বি’ গ্রুপে ছিল দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে পাকিস্তান ৫-১ গোলে শ্রীলঙ্কাকে হারায়। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারায় নেপাল। ভুটান নেপালের কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে। সেমির স্বপ্ন দেখা ভুটানের স্বপ্নভঙ্গ করেই শেষ চার নিশ্চিত করেছে নেপাল।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ভারত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও মালদ্বীপের সংগ্রহ ২ ম্যাচে সমান ১ পয়েন্ট করে। কিন্তু মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় গোল গড়ে (-৩) বাংলাদেশের নিচে নেমে যায়। এই সমীকরণে তিন দলের গ্রুপে রানার্সআপ হয় বাংলাদেশ।

এবার ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের। এবারের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে তারা করে ৩-৩ গোলে। আজ শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েই জিতেছে পাকিস্তান। উল্টো দিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল দুই ম্যাচে গোল করেছে মাত্র ১টি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY