শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন রাজশাহী-রংপুর

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন রাজশাহী-রংপুর

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেলেদের বিভাগে রংপুর ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী।

বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ছেলেদের বিভাগের ফাইনালে রংপুর টাইব্রেকারে ৪-৩ গোলে ময়মনসিংহকে ও মেয়েদের বিভাগে রাজশাহী ৩-০ গোলে ময়মনসিংহকে হারিয়েছে।

ছেলেদের ফাইনালের নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে শেষ হলে ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারে। রংপুর ৪ গোল করে এবং ময়মনসিংহ করে ৩ গোল। মেয়েদের ফাইনালে একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে রাজশাহী সহজ জয়ে শিরোপা উদযাপন করে।

ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোস্তফা জামান।

ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ২০২৪ সালের জুন মাসে উপজেলা পর্যায়ের খেলা দিয়ে শুরু হয়েছিলো এই টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছিলো দেশের প্রায় ১ লাখ ১০ হাজার ২৬৪ জন খেলোয়াড়। এরপর প্রতিভাবান খেলোয়াড় নিয়ে জেলা ও বিভাগীয় প্রতিযোগিতায় শেষ হয়োছিলো গত ফেব্রুয়ারিতে।

জাতীয় এই আসর থেকে প্রতিভাবান ৪০ জন বালক ও ৪০ জন বালিকা বাছাই করা হবে। যাদের দীর্ঘ সময়ে দেশ ও দেশের বাইরে উন্নত প্রশিক্ষণে আয়োজন করার কথা জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY