শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
আবারও বাংলাদেশের গোল উৎসব

আবারও বাংলাদেশের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক : বাহরাইন ম্যাচের চিত্রনাট্যের পুনর্মঞ্চায়নই হলো তুর্কমেনিস্তান ম্যাচে। নারী এশিয়ান কাপ বাছাইয়ের এ ম্যাচেও বাংলাদেশের মেয়েরা করল গোল উৎসব। মধ্য এশিয়ার দেশটিকে ৭-০ গোলে বিধ্বস্ত করল ঋতুপর্ণরা-শামসুন্নাহাররা।

এই জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নারী এশিয়া কাপের চূড়ান্ত পর্বে উঠল বাংলাদেশ। তিন ম্যাচের প্রতিটিতে জয় পাওয়ায় বাংলাদেশের অর্জন সর্বোচ্চ ৯ পয়েন্ট।

তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কোচ পিটার বাটলারের শিষ্যরা আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলল মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে।

ম্যাচের ৩ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। স্বপ্না রানী লিড এনে দেন। লড়াইয়ের ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল উপহার দেন শামসুন্নাহার। চার মিনিটের মধ্যে লাল-সবুজের প্রতিনিধিরা প্রতিপক্ষের জালে দিয়েছে আরও তিন গোল।

তুর্কমেনিস্তানের জাল কাঁপান মনিকা (১৬ মিনিট), ঋতুপর্ণা (১৭ মিনিট) ও তহুরা খাতুন (২০ মিনিট)। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে ঋতুপর্ণা ফের গোল করলে ৭-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ওই ম্যাচের প্রথমার্ধে ৫ গোল দিয়েছিল ঋতুপর্ণারা। তুর্কমেনিস্তান তাদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের কাছে ৮ গোল হজম করেছিল।

তার আগে মিয়ানমারকে ২-১ গোলে ধরাশায়ী করে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি শুধু নিয়মরক্ষার। তারপরও আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে বাংলাদেশ দল।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY