বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সিংড়ায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

সিংড়ায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

​নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামে দিনে-দুপুরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

 

শনিবার (২৮ মার্চ) আনুমানিক দুপুর ১২টার দিকে গ্রামের পশু চিকিৎসক ফরিদুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে প্রায় এক ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির মালিক পশু ডাক্তার মো. ফরিদুল ইসলাম তার বসতবাড়ির নিচে রসুনের জমিতে চাষাবাদের কাজে ব্যস্ত ছিলেন। এসময় তার বাড়ির প্রধান ফটক (মেইন গেইট) তালাবদ্ধ ছিল। এই সুযোগে তিনজনের একটি সংঘবদ্ধ চোরচক্র কৌশলে মেইন গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা শয়নকক্ষের ড্রয়ার ও আলমারি তছনছ করে এক ভরি স্বর্ণের গহনা এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

​ভুক্তভোগী ফরিদুল ইসলাম জানান, “আমি মাঠের কাজে ব্যস্ত ছিলাম। দিনের আলোতে এমন দুঃসাহসিক ঘটনা ঘটবে তা কল্পনাও করিনি। চোরচক্রের তিনজনের মধ্যে একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা গেছে।”

​এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, জনাকীর্ণ গ্রামে দিনের বেলায় এমন চুরির ঘটনা আইনশৃঙ্খলার অবনতিকেই নির্দেশ করে।

​ঘটনার পর পরই স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। বর্তমানে এ বিষয়ে সিংড়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

​সিংড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত তদন্ত শুরু করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY