মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রোববার দুপুরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাগরিক উদ্দ্যোগের সহায়তায় এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা শাখা।
ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা উপদেষ্টা সাজেমান হক, উপদেষ্টা শরিফুল ইসলাম ও উপদেষ্টা আজহারুলসহ অন্যরা। বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার সম্বন্বয়ে বৈষম্য বিরোধী আন্দোলন হলেও এখন পর্যন্ত দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য অব্যাহত রয়েছে।
আর এই বৈষম্য রয়েছে বলেই দলিত জনগোষ্ঠী লেখাপড়ায় শিক্ষিত হলেও অনগ্রসর জাতি হিসেবে গণ্য হচ্ছে। আর তাই জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে বৈষম্য বিরোধী বিল সংশোধন পূর্বক ৮ দফা অধিকার বাস্তবায়নের দাবী জানান।