মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সাধারণ সভা

শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সাধারণ সভা

oplus_0

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় সংগঠনের উপজেলা কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সড়ক সম্পাদক আনারুল ইসলামসহ অন্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক সৈয়বুর রহমান, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নিয়ামত খাঁন ও দুরুল আমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, পরিবহন সেক্টরে যানবাহনগুলোর মধ্যে ট্রাক ও ট্যাংকলরী গুরুত্বপূর্ণ বাহন। মালামাল সারাদেশে পৌঁছে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এসব পরিবহন। আর এসব পরিবহনের শ্রমিকদের কল্যাণেই গঠিত এই সংগঠন।

মালিক ও নেতারা আপনারা ঐক্যবদ্ধ থাকলে সবার কল্যাণ হবে। নিজেদের কল্যানে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

এছাড়া ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY