শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে বগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল বিজয়ী, শেরপুর-৩ এ মাহমুদুল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের সাক্ষাৎ ৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় মুসল্লির নামাজ আদায়
অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে  ৪জনের কারাদন্ড

অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে  ৪জনের কারাদন্ড

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে  জড়িত  থাকার দায়ে ৪জনকে  এক মাস করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার( ১মার্চ)  সকালে  শিবগঞ্জ উপজেলা সহকারী  কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর  ৬নং বাধ এলাকায়  উপস্থিত হয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটি ভর্তি ট্রাক ও ট্রলি সহ   চারজনকে হাতেনাতে আটক করেন  এবং প্রত্যেক জনকে  একমাস করে কারা দন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলো  জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ওসিম(২৮), নরেন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সাহাবুল হোসেন(২৭) শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের  সম্ভু আলির ছেলে রাজু(৩৪) ও  নারায়নপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মেহেদী হোসেন(২৩)। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানান বৃহত্তর জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান চলতেই থাকবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY