বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের সাক্ষাৎ

অল নিউজ এজেন্সী ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকালে ৩টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সেদেশের সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এটি ছিলো সৌজন্য সাক্ষাৎ।’

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউজ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক ১৩ সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন। সাক্ষাতের সময়ে ডেপুটি স্পিকারের ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY