শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে বগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল বিজয়ী, শেরপুর-৩ এ মাহমুদুল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের সাক্ষাৎ ৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় মুসল্লির নামাজ আদায়
শিবগঞ্জে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

শিবগঞ্জে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। প্রত্যকদর্শীরা জানায়, সকালে শাহাবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সন্ন্যাসী কুপতলা গ্রামের নবীর ছেলে হানিফের সহযোগিতায় টিসিবি পণ্যের ৪৫টি প্যাকেজ নিয়ে অবৈধভাবে ভ্যানযোগে নিয়ে যাবার সময় শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ওই ভ্যানকে আটক করে জনতা। এ ঘটনায় আনিকা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী হুসেইন শহিদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তবে আনিকা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী হুসেইন শহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, টিসিবি পণ্য বিতরণ শেষে কয়েকজন ব্যক্তির পণ্য একটি ভ্যানযোগে নিয়ে যাবার সময় বিক্ষুদ্ধ জনতা আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে টিসিবি পণ্যের ৪৫টি প্যাকেজ জব্দ করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। তিনি জানান, আটককৃত মালামাল হেফাজতে নিয়ে দুস্কৃতিকারীর মোটরসাইকেল বাজেয়াপ্ত করে তদন্ত সাপেক্ষে ১৭টি কার্ডের ৯৪ কেজি ডাল, ৯৪ লিটার তেল ও ৪৭ কেজি ছোলা জব্দ করা হয়েছে। বিতরণ করা হয়েছে বাকি পণ্যগুলো। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY