শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্সের প্রথম জয়

বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্সের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
হার দিয়ে নেশন্স লিগের নতুন আসর শুরুর পরও পরীক্ষা-নিরীক্ষার ধারায় অটল থাকলেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। তবুও জয় পেতে খুব একটা ভাবতে হলো না তাদের। বেলজিয়ামকে অনায়াসেই হারাল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে সোমবার রাতে ২-০ গোলে জিতেছে ফ্রান্স। প্রথমার্ধে রান্দাল কোলো মুয়ানি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান উসমান দেম্বেলে।

লিগ ‘এ’র দুই নম্বর গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। একই ব্যবধানে ইসরায়েলকে হারিয়েছিল বেলজিয়াম।

আগের ম্যাচে কেবল ১৩ সেকেন্ডে গোল পাওয়া ফ্রান্স এবার নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেয়। সেই সময়ে তাদের বেশ চেপে ধরে বেলজিয়াম। সপ্তম মিনিটে এগিয়েও যেতে পারত তারা। কেভিন ডে ব্রুইনের ক্রস একটু বাড়তি লাফানোয় সুযোগ কাজে লাগাতে পারেননি ডোডি লুকেবাকিয়ো। দ্রুত এগিয়ে এসে তার শট ঠেকান ফ্রান্স গোলরক্ষক মাইক মিয়াঁ।

কিলিয়ান এমবাপে, অঁতোয়ান গ্রিজমানদের বেঞ্চে রেখে একাদশ সাজানো ফ্রান্স চতুর্দশ মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে। ডি-বক্সের বাইরে থেকে মাত্তেও গেনদুজির শট সহজেই ফেরান বেলজিয়ান গোলরক্ষক।

চার মিনিট পর একইভাবে চেষ্টা করেন বেলজিয়াম ফরোয়ার্ড লোইস ওপেন্ডা। তৎপর মিয়াঁ ঠেকান অনায়াসেই।

২৯তম মিনিটে দেম্বেলের শট ঝাঁপিয়ে ঠেকান বেলজিয়াম গোলরক্ষক। ফিরতি বলে জোরাল শটে জাল খুঁজে নেন মুয়ানি। এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি সুযোগ পান মানু কোনে। ৫৩ ও ৫৫তম মিনিটে রোমার ফরাসি মিডফিল্ডারের দুটি শটই বেরিয়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

এই অর্ধে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। ৫৭তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে পায়ের কারিকুরিতে বেলজিয়ামের তিন খেলোয়াড়কে এড়িয়ে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন দেম্বেলে।

দেশের হয়ে ৫১ ম্যাচে পিএসজি ফরোয়ার্ডের এটি কেবল ষষ্ঠ গোল।

চার্লস ডি কেটেলারে বদলি নামার পর গতি বাড়ে বেলজিয়ামের আক্রমণের। ৭০তম মিনিটে আতালান্তা মিডফিল্ডারের শট ফিরিয়ে দেন মিয়াঁ। কয়েক সেকেন্ড পর ডে ব্রুইনের শটও ফেরান ফরাসি গোলরক্ষক।

৮৫তম মিনিটে বাহলি বার্কোলার শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি বেলজিয়াম গোলরক্ষক। দুই মিনিট পর তিনি ঠেকিয়ে দেন এমবাপের জোরাল শট।

দুই ম্যাচে প্রথম জয়ে ফ্রান্সের পয়েন্ট হলো বেলজিয়ামের সমান- ৩। এদিনই আরেক ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল ইতালি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY