বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
(বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পাট কর্মকর্তা মোঃ মমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা লায়লা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মারফুদুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা বিআরডিপি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন আলী।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত থেকে বিনামূল্যে পাট বীজ গ্রহণ করেন।