শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
পর্তুগাল-মরোক্কোর লড়াই শুরু

পর্তুগাল-মরোক্কোর লড়াই শুরু

নিউজ ডেস্ক :

মরোক্কোর সুযোগ মিস:

ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় মরোক্কো। কর্নার থেকে হাকিম জিয়েখ বল উড়িয়ে মারেন বক্সের মধ্যে। সেটাতে হেড নেন ইউসেফ এন-নেসেরি। কিন্তু উপর দিয়ে চলে যায় সেটি।

ফেলিক্সের শট ধরে ফেললেন বুনু:

ম্যাচের ৪ মিনিটে একটি সুযোগ তৈরি করেছিল পর্তুগাল। এ সময় ব্রুনো ফার্নান্দেস ক্রসে বল বাড়িয়ে দেন জোয়াও ফেলিক্সকে। তিনি হেড নেন। কিন্তু সেটি ধরে ফেলেন মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

পর্তুগাল-মরোক্কো লড়াই শুরু:

বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে মরোক্কো ও পর্তুগাল। আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।

বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল মরোক্কো ও পর্তুগাল। গ্রুপপর্বের সেই দুইবারের দেখায় একবার মরোক্কো ও একবার পর্তুগাল জিতেছিল। তবে নকআউট পর্বে এবারই প্রথম মুখোমুখি হয়েছে দল দুটি।

আজ জিতলে ইতিহাস গড়বে মরোক্কো। প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে যাবে। অন্যদিকে পর্তুগাল জিতলে তৃতীয়বারের মতো সেমিফাইনালে যাবে তারা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY