শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জের তাহখানা এলাকা থেকে মোটরসাইকেলসহ পাঁচ কেজি হেরোইন আটক করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের তাহখানা এলাকা থেকে মোটরসাইকেলসহ পাঁচ কেজি হেরোইন আটক করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাহাখানা এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ পাঁচ কেজি হেরোইন আটক করেছে বিজিবি। বুধবার রাতে এই অভিযান চালায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিশেষ টহল দল। তবে কাউকে আটক করা যায়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে, ৫৯ বিজিবি জানিয়েছে, বুধবার রাত পৌনে নয়টায় রহনপুর ব্যাটালয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ সীমান্ত এলাকার তাহাখানায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় ২ জন মোটর সাইকেল আরোহীকে চোরাকারবারী সন্দেহে চ্যালেঞ্জ করা হলে তারা মোটর সাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে পাঁচ কেজি হেরোইন এবং একটি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এটি এযাবৎকালের সবচেয়ে বড় অভিযান। তিনি বলেন মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY