শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
অবৈধ দখলে থাকা ৩০ বিঘা খাসজমি উদ্ধার করলেন এসিল্যান্ড

অবৈধ দখলে থাকা ৩০ বিঘা খাসজমি উদ্ধার করলেন এসিল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জ জেলার  শিবগঞ্জে প্রভাবশালী দখলদারদের কাছ থেকে ৩০ বিঘা জমি উদ্ধার করেছেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

বুধবার দুপুরে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর বাঁধের মাঝখানে অভিযান চালিয়ে দেবোত্তর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১১৮৭ নম্বর দাগের ১০ দশমিক ১৭ একর (৩০ বিঘা) সরকারি জমি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, ১০ দশমিক ১৭ একর সরকারি জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকার। আজ দুপুরে অভিযান চালিয়ে জমিগুলো উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ৩০ বিঘার বেশি জমি উদ্ধার করা হয়েছে। আজ থেকে এ সম্পত্তির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY