বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

সিংড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন

সিংড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন

নাটোরের সিংড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শৈলমারী এলাকায় কর্মী সমাবেশে
পৌর জামায়াতের আমীর প্রভাষক সাদরুল উলা হেদায়েতুল্লাহ কে সভাপতি, ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলী আকবর, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, পৌর কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম, মাস্টার আব্দুল মতিন, প্রভাষক রেজাউল করিম প্রমুখ।

সভা পরিচালনা করেন, পৌর জামায়াতের সেক্রেটারি মাষ্টার মিজানুর রহমান।

পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা জানান, শান্তিপূর্ণ পরিবেশে সিংড়া পৌর এলাকার ১২ টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি সকাল ৯ টায় কেন্দ্রীয় কমিটির আমীর মুহতারাম ড: শফিকুল ইসলাম নাটোর এনএস কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY