বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

পাবলিকিয়ান স্টুডেন্টস’ কমিউনিটি অব নাটোর (PSCN): প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

পাবলিকিয়ান স্টুডেন্টস’ কমিউনিটি অব নাটোর (PSCN): প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নাটোরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে গঠিত “পাবলিকিয়ান স্টুডেন্টস’ কমিউনিটি অব নাটোর (PSCN)” তাদের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পটভূমিতে নাটোরের শিক্ষার্থীরা একটি স্বাধীন, স্বৈরাচারমুক্ত ও চাটুকারিতাহীন সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। এরই ধারাবাহিকতায় ১৪ আগস্ট ২০২৪ তারিখে PSCN আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংগঠনটি নাটোরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।

প্রথম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিবুল হাসান (মৃধা সাকিব) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলাম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে খোকন আলী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মিঠু নির্বাচিত হয়েছেন।

PSCN গঠনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের নিয়ে একটি পরিচালনা টিম গঠন করা হয়। তাদের সার্বিক তত্ত্বাবধানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৭২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুল বাশার বলেন, “কারো ব্যক্তিকেন্দ্রিকতা নয়, বরং সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ভবিষ্যতেও এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।”

PSCN নাটোরের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাবে। সংগঠনটি নাটোরের ছাত্রসমাজের স্বপ্ন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার পথে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY