বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী রেজাউলের সহযোগী শিমুল আটক

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী রেজাউলের সহযোগী শিমুল আটক

কুমিল্লা: জেলায় আদর্শ সদর উপজেলার কার্তিকপুর (চাঁপাপুর) এলাকায় সেনাবাহিনীর ২৩ বীর এর আওতাধীন এড়িয়ায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র -গোলাবারুদসহ মো. আবু ওবায়েদ ওরফে শিমুলকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (১৬ জুন) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ একটি টিম আদর্শ সদর উপজেলার কার্তিকপুর (চাঁপাপুর) গ্রামে আব্দুল ওয়াহাবের বাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করে এবং আব্দুল ওয়াহাবের পুত্র মো. আবু ওবায়েদ ওরফে শিমুলকে আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল, দুইটি পাইপগান, তিনটি ককটেল, ছয় রাউন্ড শটগান গুলি,এক রাউন্ড ৭.৬৫ মিমি গুলি, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর সূত্রে জানা যায়, শিমুল কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করে। এক সময় এই রেজাউল আওয়ামীলীগের সাবেক বর্তমানে পলাতক এমপি বাহারের জন্য অস্ত্র আনার দায়িত্বে ছিল। বর্তমানে সে নিজেকে এবং শিমুলকে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারি আবু’র লোক হিসেবে পরিচয় দেয়। তারা অস্ত্র দিয়ে রাজনৈতিক সহিংসতা এবং চাঁদাবাজিতে সক্রিয় ভূমিকা রাখে। পলাতক সন্ত্রাসী রেজাউলকে আটক করার জন্য যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ সহ শিমুল নামে একজনকে আটকের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আদালতের প্রেরণ করা হবে।’

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY