বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৮ মার্চ দৈনিক লোকালয় পত্রিকায় ”চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব” শিরোনামে সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত।

প্রকৃত পক্ষে গত ২৮ ফেব্রুয়ারি মাদক ও অস্ত্র মামলার আসামি সইবুর রহমান আকাশ ওরফে বাবু বেশকিছু ভারতীয় চোরাই স্মার্ট মোবাইল সরবরাহ হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেইদিন শিবগঞ্জ থানাধীন মনাকষা মোড়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার এসআই ইমরান হোছাইন, এএসআই রেজাউল (১) ও এএসআই রেজাউল (২)।

উক্ত অভিযানকালে আসামি ডালিম রেজা ও রহিমের দেহ তল্লাশি করে ভারতীয় চোরাই ৬১টি স্মার্ট মোবাইল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ভিডিও ও ছবি ধারণ করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে। পরে শিবগঞ্জ থানার এসআই ইমরান হোছাইন বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়।

কিন্তু উক্ত সংবাদে উল্লেখ করা হয়, ১২০টি মোবাইল সেটের মধ্যে অর্ধেক মোবাইল সেট এসআই ইমরান হোছাইন প্রায় ১৯ লাখ টাকায় বিক্রি করে দেন এবং বাকি অংশ থানায় জমা দেন। যা ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা ও উদ্দেশ্যেপ্রণোদিত।

তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। তাছাড়া থানার কিছু অসাধু কর্মকর্তা মিথ্যা সংবাদ করতে উদ্বুদ্ধ করেছে, যারা উক্ত কাজে নিরুৎসাহিত করে।

এছাড়া বিভিন্নভাবে এসআই ও এএসআইদের বিপদে ফেলার অপচেষ্টা করে আসছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী-
মো. আলম (রহিমের ভাই)
পিতা- নজরুল
গ্রাম- পন্ডিতপাড়া, মনাকষা
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY