মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
রবিউল ইসলাম লালমনিরহাট
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে শহরের প্রধান প্রধান সড়কে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর জ্যেষ্ঠ পুত্র আহানাফ হাবিব সহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণকালে নেতৃবৃন্দ স্বাধীনতার বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ হুমকির মুখে। এই দিনে আমাদের শপথ নিতে হবে জনগণের ভোটাধিকার এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনার।