বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ, জোনাকী কল্যাণ সমিতির ৪ জন গ্রেপ্তার

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ, জোনাকী কল্যাণ সমিতির ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জোনাকী কল্যাণ সমিতির মালিকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের জমাকৃত লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শিবনগর বিলবাড়ীর আফাজুল হক কালুর ছেলে মো. আমিনুল ইসলাম (২৫), বালুচর উত্তরপাড়ার মৃত মুন্তাজ আলীর ছেলে মো. উলাদ আলী (৪২), বিশ্বনাথপুরের মাইনুল ইসলামের ছেলে মো. ওয়াসিম আলী (২৬) ও রাঘবপুরের এজাবুল হকের ছেলে আমিরুল ইসলাম (২৪)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ-সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে জোনাকী কল্যাণ সমিতি নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে। ওই এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরিব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য প্রলোভন দেয়। তাদের প্রলোভনে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্লাংক চেক ব্ল্যাকমেইলের মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। অসংখ্য ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাগঞ্জের চৌকস গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের একপর্যায়ে র‌্যাবের একটি অপারেশন দল গত ১৭ অক্টোবর সোমবার বিশ্বনাথপুর আব্বাসবাজার এলাকা থেকে জোনাকী কল্যাণ সমিতির মালিকসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY