শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে বগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল বিজয়ী, শেরপুর-৩ এ মাহমুদুল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের সাক্ষাৎ ৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় মুসল্লির নামাজ আদায়
ধর্ষণ মামলায় আ.লীগ নেতার আত্মসমর্পণ

ধর্ষণ মামলায় আ.লীগ নেতার আত্মসমর্পণ

বিয়ের প্রলোভনে ইডেন কলেজের এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক রোকসানা বেগম হ্যাপির আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী মো. ইমরান আলী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ৫ ফেব্রুয়ারি মোনায়েম হোসেন জেমসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লালবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী কলেজছাত্রী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ইডেন কলেজে পড়াশোনা করা অবস্থায় বাদীর (কলেজছাত্রী) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস। একপর্যায়ে বিয়ের প্রলোভনে বাদীকে লালবাগের রসুলবাগের একটি ভাড়া বাসায় একাধিকবার ধর্ষণ করেন মোনায়েম। এ অবস্থায় বাদী অন্তঃসত্ত্বা হলে জেমস বাচ্চা নষ্ট করতে চাপ দেন। বিষয়টি জেমসের বাবা ও ভাইকে জানালে তারাও বাচ্চা নষ্ট করার কথা বলে বিয়ের আশ্বাস দেন। পরে গত ৩ ফেব্রুয়ারি কৌশলে মোনায়েম হোসেন জেমসের সঙ্গে অন্য একটি মেয়ের বিয়ে দেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY