শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে বগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল বিজয়ী, শেরপুর-৩ এ মাহমুদুল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের সাক্ষাৎ ৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় মুসল্লির নামাজ আদায়
শিবগঞ্জে সহকারী শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক

শিবগঞ্জে সহকারী শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুচ্ছ ঘটনায় এক সহকারী শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক। ঘটনাটি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পুরাতন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক হলেন- নাসির উদ্দিন ও ভুক্তভোগী সহকারী শিক্ষক রুহুল আমিন। এ নিয়ে গত ৩ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই সহকারী শিক্ষক। অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক নাসির উদ্দিন পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি ও হেনস্থা করে আসছে। গত ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করার জন্য সহকারী শিক্ষকদের নিকট হইতে চাঁদা দাবি করেন প্রধান শিক্ষক। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন খাত হতে অর্জিত আয়ের ফা-ের টাকা আছে কিনা জানতে চাইলে ও ফা-ে টাকা থাকলেও টাকা খরচ করার জন্য পরামর্শ দেন তিনি। তাৎক্ষণিক প্রধান শিক্ষক তার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অপমানমূলক ও হুমকি কথাবার্তা বলে চুপ থাকতে বলেন এবং এ বিষয়ে তর্ক-বিতর্ক সৃষ্টি হলে কোন শিক্ষককেই স্বাক্ষর করিতে দেবে না মর্মে হুমকি দেন প্রধান শিক্ষক।  দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেবে না বলে খাতা তালাবদ্ধ করে রাখেন। শিক্ষকদের খাতা দেওয়ার জন্য অনুরোধ করলে প্রধান শিক্ষক খাতা দেবে না বলে হুমকি দিয়ে চাকরিচ্যুত না হওয়া পর্যন্ত শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করিতে দেবে না বলে সাফ জানিয়ে দেন। তবে প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, হাজিরা খাতাটি আমার বাসায় রেখে এসেছি। দুদিন পর আপনাদের ডেকে দেখাবো। হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেওয়ার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে আপনাদের সাথে পরে কথা বলবো। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY