বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধার মেয়েকে পিটিয়ে আহত

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধার মেয়েকে পিটিয়ে আহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা বিরোধের জেরে বীরমুুক্তিযোদ্ধার মেয়ে গোলাপী খাতুনকে (২৮) পিটিয়েছে প্রতিপক্ষকরা। শনিবার বিকেল ৫টার দিকে পৌর এলাকার চকদৌলতপুর সৌদিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি চকদৌলতপুর সৌদিপাড়া মহল্লার আলাউদ্দিনের স্ত্রী ও মরহুম বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিনের মেয়ে। এ নিয়ে সন্ধ্যায় আহত গোলাপী খাতুন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি এজাহার দিয়েছেন। এজাহারে বলা হয়, বিকেল ৫টার দিকে জমিজমা বিরোধের জেরে বসতবাড়িতে পুরুষ মানুষ না থাকার সুবাদে পূর্ব পরিকল্পিতভাবে ৭-৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অর্তকিতভাবে গোলাপীর উপর হামলা চালায়। এ সময় তিনি আহত হন। কেড়ে নেওয়া হয় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের মালা। পরে তার শ্লীলনতা হাটি ঘটায় তারা। একই সঙ্গে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষরা। এ সময় স্থানীয়রা আহত গোলাপীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে প্রতিপক্ষ মিনহাজুলের সঙ্গে যোগাযোগ করেও তার মন্তব্য পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ হাতে পাননি। অভিযোগ পেলেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY