বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাঘায় বাবাকে কুপিয়ে হত্যা, কারাগারে ছেলে

বাঘায় বাবাকে কুপিয়ে হত্যা, কারাগারে ছেলে

নিজস্ব প্রতিনিধি :

রাজশাহী জেলাল বাঘায় রুস্তুম আলী (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে শুকুর আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ১১টার দিকে হরিরামপুর গ্রামের হাবিবের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর পাঁকাপাড়া গ্রামে বাবা রুস্তুম আলীকে তার ছেলে শুকুর আলী হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার পর থেকেই শুকুর আলী পলাতক ছিলেন। হত্যার ১৯ ঘণ্টা পর প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের কাছে শুকুর আলী বাবার হত্যার দায় স্বীকার করেছেন। বুধবার (৯ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY