বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
রাজশাহীর শীর্ষ মাদক সম্রাট ও ১১ মাদক মামলার আসামী আক্কাস আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে আরএমপি কাঁটাখালি থানা পুলিশ। (১৩ আগস্ট) শনিবার দিবাগত ভোর রাত সাড়ে ৪ টার দিকে কাঁটাখালি থানা এলাকার ভারত সীমান্তের ১০ নাম্বার চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিৎ করেন কাঁটাখালি থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলম।
জানা গেছে, রাজশাহীর শীর্ষ মাদক সস্রাট কাঁটাখালি থানার চরখিদিরপুর গ্রামের মৃত ইমরান আলীর ছেলে আক্কাস আলী (৪৫)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বেশির ভাগ মামলাই রয়েছে ফেনসিডিলের। বেশ কিছু মাদক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও দীর্ঘদিন যাবত তিনি পলাতক ছিলেন। পালিয়ে কখনও ভারত ও বিভিন্ন স্থানে থাকার কারনে তাকে দীর্ঘ দিন পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
শনিবার দিবাগত ভোর রাত সাড়ে ৪ টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মতিহার জোনের এডিসি একরামুল হকের নেতৃত্বে থানার ওয়ারেন্ট অফিসার এসআই চঞ্চলসহ পুলিশের একটি টিম ভারত সীমান্ত এলাকা ১০ নাম্বার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামীকে রোববার (১৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান মতিহার জোনের এডিসি একরামুল হক।
এ বিষয়ে আরএমপি কাঁটাখালি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহীর শীর্ষ চিনহৃত মাদক সম্রাট হিসাবে পরিচিত আক্কাস। তার ব্যবসায়ী পার্টনার ডাসমাড়ি এলাকার আলো ক্রসফায়ারে নিহত হন দীর্ঘদিন আগে। তার পর থেকে আক্কাস পলাতক ছিলেন। ১১ টি মাদক মামলা রয়েছে বিভিন্ন থানায়। দীর্ঘদিন যাবত চেস্টা চালিয়ে শনিবার দিবাগত ভোর রাত সাড়ে ৪ টার দিকে তাকে ১০ নাম্বার চর থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ