বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় সকল পণ্য-টিভি চ্যানেল বর্জনের আহবান বিশিষ্টজনের

আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় সকল পণ্য-টিভি চ্যানেল বর্জনের আহবান বিশিষ্টজনের

 

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে হুংকার দিয়েছেন বিশিষ্টজনরা। ভারত বাংলাদেশের সঙ্গে অমানবিক আচরণ করছে এবং অসহযোগিতার পরিচয় দিয়েছে। কোনো ধরনের পূর্ব সতর্ক-বার্তা ছাড়া এবং আমাদের প্রস্তুতির কোনো সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫ ঘটিকার সময় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ হুংকার দেন।

এ সময় ভারতীয় সকল পণ্য ও সব টেলিভিশন চ্যানেল বর্জনেরও আহবান জানান তারা।দেশে বন্যা পরিস্থিতির অবনতির উল্লেখ করে ভারতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন বক্তারা ।প্রতিবেশী দেশকে উভয় দেশের জনগণ রক্ষায় ‘জনবিরোধী নীতি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এসময় বক্তারা বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, ভারত যদি পানি আগ্রাসন বন্ধ না করে তাহলে ১৯৯৭ সালের আইনের ভিত্তিতে আন্তর্জাতিক আদালতে ভারতের বিপক্ষে মামলা করা হোক। ভারত এমন একটি রাষ্ট্র, এমন সাম্প্রদায়িক শক্তি সেখানে ক্ষমতায়, প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই।

তারা বলেন, ভারতে আমাদের চ্যানেল চলে না, অথচ তাদের চ্যানেলগুলো আমরা ঘরে বসে দেখি। পানি আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ ভারতীয় চ্যানেলগুলো বর্জন করতে হবে। তারা আমাদের পানি দিয়ে মারতে চায়, স্বৈরাচার চাপিয়ে দিয়ে মারতে চায়, সংস্কৃতি ধ্বংস করতে চায়। আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এসময় বুয়েটের সাবেক শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করেন বক্তারা।

এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রবীণ সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিব ওয়াদুদ, সহ- সভাপতি মঈন উদ্দীন, নদী বাঁচাও আন্দোলন রাজশাহীর সাধারণ সম্পাদক আহসান হাবিব। সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY