শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ”ডেঙ্গু মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যে- দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

এ পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন। এ সময় তিনি বলেন, নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখুন।

এতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক সুইট, ডা. আব্দুল কাদির জিলানীসহ নার্স ও স্টাফরা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY