বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ১১ জুন

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ১১ জুন

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে আগামী জুনের ১১ তারিখ বেলা ৩ টায়। ঐদিন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম বাজেট উপস্থাপন করবেন।

অন্যান্য বছর বাজেট প্রস্তাবনা পেশ করা হয় জুন মাসের প্রথম সপ্তাহে। তবে এবার জুন মাসের প্রথম সপ্তাহে কোরবানির ঈদের ছুটি পড়ায় দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস অর্থাৎ বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের দিন ধার্য হয়েছে বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে বাজেটের আকার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাক-বাজেট আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে। বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

সবার মতামতের ভিত্তিতে বাজেটের আকার চূড়ান্ত করে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করা হবে।

গত বছরের ২ জুন সংসদ না থাকায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY