বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

শিবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
‘‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং চেতনা মানবিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় র‌্যালিতে ঝরে পড়া শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত। এছাড়া চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ স্থানীয় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY