বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপের বাছাই সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে শুক্রবার। এ দিন রাজধানীর পাঁচ তারকা একটি ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে ২৭ যোগ দিয়েছেন।
সন্ধ্যা ৭টায় জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেন যোগ দেওয়া ফুটবলাররা। ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের মধ্যে হামজা দেওয়ান চৌধুরী ইংল্যান্ডে আছেন। ১৮ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে তার। আরেক প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম ইতালি থেকে সরাসরি সৌদি আরবে ক্যাম্পে যোগ দেবেন।
ক্যাম্পে যোগ দেওয়া ফুটবলারদের মাঠের অনুশীলন শুরু হবে শনিবার। বিকেল চারটা থেকে বসুন্ধরা স্পোর্টস কমপেক্লক্সের ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ডে দল নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করবেন প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। শিলংয়ে হবে ম্যাচটি। এ ম্যাচের জন্য দেশে পাঁচ দিনের ক্যাম্পে ঝালিয়ে নেওয়ার পর সৌদি আরবে উড়ে যাবেন ফুটবলার। সেখানে ক্যাম্প গড়ে ভারত ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি নেবে বাংলাদেশ দল।
ডেস্ক/এমএস