বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে মানবিক ছায়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী ও নগদ বিতরণ

শিবগঞ্জে মানবিক ছায়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী ও নগদ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

‘সেবা হলো শ্রেষ্ঠ উপহার, ঈদ আনন্দ হোক সবার অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন, দাইপুকুরিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে ঈদ আনন্দ হিসাবে জেট, সাবান, তৈল, চাল, সেলাই, লুডুস, লাচ্ছা সেমাই, চিনি ইত্যাদি সহ নগদ অর্থ বিতারন করেন।

মানবিক ছায়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাঃ এ আর ডলার মাহমুদ নেতৃত্বে বিতারণ কর্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলার প্রায় দুইশত গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

মানবিক ছায়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাঃ এ আর ডলার মাহমুদ জানান, ২০২০ সালে কয়েকজন শিক্ষিত যুবকদের নিয়ে গঠিত এই সংগঠনটি প্রতিবছর মানুষের কল্যাণে কাজ করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপহার পেয়ে অসহায় পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY