বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বজ্রঝড় ও তাপপ্রবাহ আসছে

বজ্রঝড় ও তাপপ্রবাহ আসছে

অল নিউজ ডেস্ক : চলতি মাসেই দেশজুড়ে ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে অধিদফতর জানিয়েছে, জুনে দেশজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এ মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি আবার নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া এ মাসে ছয় থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY