শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিবগঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন নাজমুল আলম উজ্জল

শিবগঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন নাজমুল আলম উজ্জল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনাকষার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাজমুল আলম উজ্জল।

শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ ও প্রশান্তির বার্তা। এই দিনে ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবাই যেন একে অপরের পাশে দাঁড়ায়-এটাই ঈদের মূল শিক্ষা।

 

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের স্বচ্ছল ব্যক্তিদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে সমাজে সাম্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

নাজমুল আলম উজ্জ্বল দেশ ও জাতির সুখ, শান্তি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে পুনরায় ঈদের শুভেচ্ছা জানান।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY