শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ঈদ র‍্যালি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঈদ র‍্যালি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ঈদকে আনন্দমুখর করতে এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ঈদ র‍্যালি’ বের করা হবে।

শুক্রবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‍্যালিতে নেতৃত্ব দেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাতের পর র‍্যালি শুরু হবে। র‍্যালিটি টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা র‍্যালিতে অংশগ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‍্যালিতে নেতৃত্ব দেবেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া এ বিজ্ঞপ্তিকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তিটি শেয়ার করে তিনি বলেন, এই উদ্যোগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। সবার ঈদ হোক উৎসবমুখর। কারও ঈদ বোরিং না হোক।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY