শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

কাল দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর

কাল দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর

অল নিউজ এজেন্সী ডেস্ক: বাংলাদেশের আকাশে শুক্রবার (২০ মার্চ) ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে আজ ৩০ রোজা পূর্ণ হলো এবং আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানা গেছে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

এর আগে গতকাল বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার (আজ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আর আগামী শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে আজ শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অনেক দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়া আফগানিস্তান, মালি ও নাইজারে গতকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY