শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার সকালে জামায়াতের সাথে দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেন তারা।
চাঁপাইনবাবগঞ্জের রাধানগর ও ছিয়াত্তর বিঘিসহ কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। ছিয়াত্তর বিঘি আমবাগানে ঈদুল ফিতের নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী।
বিভিন্ন এলাকার সেখানে ১০০-২০০ জন নারী-পুরুষ ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন। সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এলাকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন জানায়, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের অনেক জায়গায় ঈদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জেও কিছু মানুষ এবারও ঈদের নামাজ আদায় করেছে।