বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিবগঞ্জে হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিবগঞ্জে উপজেলায় হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের মানারুল ইসলামের ছেলে আরিফ হোসেন। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ আরিফকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর কোম্পানীর কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার সরকার। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY